মোঃ বিল্লাল সরকার | বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 170 বার পঠিত
আজ ৪ ডিসেম্বর বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গুপিনাথপুর বাজারে ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ উপ-হাই কমিশনে উগ্রহিন্দুবাদীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজনে সর্বস্তরেরে ছাত্রজনতা, গুপিনাথপুর ইউনিয়ন পরিষদ, কসবা উপজেলা
![]()
বিক্ষোভ মিছিল গুপিনাথপুর আলহাজ্ব শাহ আলম কলেজ গেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুপিনাথপুর বাজারের সমাবেশে মিলিত হয়। মিছিলজুড়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রতিবাদী স্লোগান পরিবেশকে আরো উজ্জীবিত করে তোলে। বিক্ষোভ শেষে বড় বটতলায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় উপস্থিত নেতৃবৃন্দ উগ্রহিন্দুবাদীদের হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন।
গণঅধিকার পরিষদের আহ্বায়ক হিযবুল্লাহ আল হেলালী বলেন, “এই হামলা কোনোভাবেই সহ্য করা যায় না। এটি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটি কূটকৌশল এবং এর উপযুক্ত জবাব দিতে হবে।”
গণঅধিকার পরিষদের সদস্য সচিব দেলোয়ার সরকার বলেন, “এ ধরনের হামলা আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। বাংলাদেশ সরকারের উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে এর তীব্র প্রতিবাদ জানানো।”
ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ বিল্লাল সরকার বলেন, “তরুণ সমাজই পারে এ ধরনের অপকর্মের বিরুদ্ধে জনমত তৈরি করতে। আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব দিতে হবে।”
যুগ্ম আহ্বায়ক নিজাম চৌধুরী বলেন, “জনগণের অধিকার রক্ষা করতে এবং এই ধরনের বৈষম্যমূলক কার্যক্রম রুখতে আমাদের আরও বৃহত্তর গণআন্দোলনের আয়োজন করতে হবে।”
বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মোঃ হৃদয় ইসলাম বলেন, “এই হামলা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার উদ্দেশ্যেই ঘটানো হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সকলের একতাবদ্ধ অবস্থানের আহ্বান জানাই।”
ছাত্রনেতা তাইন মাহমুদ বলেন, “এই প্রতিবাদ কেবল একটি হামলার বিরুদ্ধে নয়; এটি সামগ্রিকভাবে ন্যায্য অধিকার ও ন্যায়বিচারের দাবিতে। তরুণদের নেতৃত্বে সমাজের প্রতিটি স্তরে এই বার্তা পৌঁছে দিতে হবে।”
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কসবা উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক মোঃ রিপন পাঠান, বিনাউটি ইউনিয়ন ইসলামি ছাত্র শিবির এর সেক্রেটারি মোহাম্মদ সবুজ খান, গোপীনাথপুর ইউনিয়ন যুব দল এর সদস্য সচিব মোঃ মাঈনুল ইসলাম মিনাল, মোঃ মাকিন চৌধুরী প্রমুখ।
বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান। ভবিষ্যতে এ ধরনের ঘটনার বিরুদ্ধে আরো কঠোর কর্মসূচি নেয়া হবে আয়োজকরা জানান।
Posted ৯:৩৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah