নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 101 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেছেন বিজিবি।
আজ ৮ জানুয়ারি বুধবার দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী গোসাইস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও বিকেলে একই ইউনিয়নের চন্ডিদ্বার শেখ ফজলুল করিম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সুলতানপুর ৬০ বিজিবির পক্ষ থেকে এলাকার দুই শতাধিক অসহায়, দরিদ্র মানুষের মাঝে এসব কম্বল বিতরন করা হয়। কম্বল পেয়ে আনন্দিত অসহায় পরিবারের লোকজন। কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল এ এম জাবের বিন জব্বার।
এসময় উপস্থিত ছিলেন সুলতানপুর ৬০ বিজিবি সহকারী পরিচালক মোঃ মতিউর রহমান ও গোসাইস্থল বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ আলমগীর হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ এবং এলাকার উপকারভোগী লোকজন।
৬০ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল এএম জাবের বিন জব্বার বলেন, বিজিবি সবসময় অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে থাকেন। ভবিষ্যতেও এ ধরনের কল্যণমূলক কাজ চলমান থাকবে।
Posted ৪:৫১ অপরাহ্ণ | বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah