বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সনদ প্রদান

মোঃ বিল্লাল সরকার   |   সোমবার, ২১ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   139 বার পঠিত

কসবায় বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সনদ প্রদান

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় নর্থইস্ট কিন্ডারগার্টেন বৃত্তি এসোসিয়েশনের ২০২৪ সালের বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে সনদ ও বৃত্তির অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল রোববার বিকেল ৪টায় কসবা বালক উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ বাছির মিয়া এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ভূঁইয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মামুনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা সহ আরো অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের প্রতি আরো যত্নবান হতে হবে এবং প্রযুক্তির অপব্যবহার থেকে তাদের রক্ষা করতে হবে। তারা ভবিষ্যৎ প্রজন্মকে মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের হাতে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন। অভিভাবকরাও উৎসাহ ও আগ্রহ নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সন্তানের অর্জনে আনন্দ প্রকাশ করেন।

Facebook Comments Box

Posted ১০:২১ পূর্বাহ্ণ | সোমবার, ২১ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া