বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ২৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   145 বার পঠিত

কসবায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মেহারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নোয়াব মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ২৪ জুন মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। বিকালে পুলিশ তাকে রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন মুর্শেদ প্রায় দুই বছর আগে ইতালি চলে যান। নোয়াব মিয়া ওই ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য। তিনি প্যানেল চেয়ারম্যান পদে থাকায় তিনি ওই সময় থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও নোয়াব মিয়া মেহারী ইউনিয়ন ২নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, নোয়াব মিয়া মেহারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি এবং মেহারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাকে রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালত পাঠানো হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন।

Facebook Comments Box

Posted ৯:৩৫ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া