বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় মাটি চাপায় একজন নিহত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   94 বার পঠিত

কসবায় মাটি চাপায় একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় পাহাড়ের মাটি কাটার সময় সাইমন মিয়া (২৫) নামে এক ট্রাক্টর শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ ২ মার্চ রবিবার ভোরে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বড় বায়েক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইমন মিয়া ওই গ্রামের সুলতান মিয়ার ছেলে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ দিন ধরে একটি চক্র পাহাড়ের মাটি কেটে অবৈধভাবে বিক্রি করে আসছিলো। সেই মাটি বিক্রিতে ব্যবহৃত ট্রাক্টর শ্রমিক ছিলো নিহত সাইমন মিয়া। রবিবার ভোরে ট্রাক্টরে মাটি লোড করছিলো ভেকু দিয়ে। এসময় পাহাড়ের উপরিভাগের মাটি ধ্বসে পড়ে সাইমন মিয়ার উপর। তাকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় সাইমন মিয়া।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

Posted ৫:৫৬ অপরাহ্ণ | রবিবার, ০২ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া