রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ১০০ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

মো. বিল্লাল সরকার   |   সোমবার, ১২ মে ২০২৫   |   প্রিন্ট   |   116 বার পঠিত

কসবায় ১০০ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিইডিপি-৪ এর আওতায় ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

আজ ১২ এপ্রিল সোমবার বিকেল ৫টায় কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, কসবা সাংবাদিক ফোরামের সভাপতি সবুজ খাঁন জয়, সাধারণ সম্পাদক মোঃ আশরাফ উজ্জ্বল, ফোরকানুল ইসলাম, কসবা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সামিউল ইসলাম বলেন সরকার প্রদত্ত এই ল্যাপটপগুলো প্রতিটি বিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ। শিক্ষকদের দায়িত্বশীলভাবে এগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার বিকাশে এটি একটি বড় পদক্ষেপ। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, এজন্য আমরা কৃতজ্ঞ। সভাপতির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার বলেন এই ল্যাপটপগুলো শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় সংযুক্ত করতে সহায়ক হবে এবং শিক্ষক প্রশিক্ষণেও ব্যবহৃত হবে।

অনুষ্ঠানটি প্রযুক্তিনির্ভর প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি এবং অঙ্গীকারের একটি বাস্তব উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box

Posted ৫:৪৭ অপরাহ্ণ | সোমবার, ১২ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া