বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার

মোঃ বিল্লাল সরকার   |   বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   104 বার পঠিত

কসবা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ বিকাল ৪টায় উপজেলা সদরের আলতাফ প্লাজায় এ দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।

কসবা উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা মোবারক হোসেন আকন্দ।

উপজেলা নায়েবে আমীর পীরজাদা শিবলী নোমানী ও কসবা উপজেলা জামায়াত সেক্রেটারি মোঃ গোলাম সারওয়ার এর যৌথ পরিচালনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আতাউর রহমান সরকার, আড়াইবাড়ী সাঈদীয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আমিনুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আইন ও যুববিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম।

বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য রুকন উদ্দিন, ইসলামী আন্দোলনের কসবা উপজেলা সভাপতি ইউসুফ আহমেদ, গণ অধিকার পরিষদের সভাপতি হিজবুল্লাহ আল হেলালী, পৌর জামায়াতের আমীর হারুনুর রশিদ, সেক্রেটারি মিজানুর রহমান, শিক্ষক নেতা মনির হোসেন, মাওলানা ওয়ালিউল্লাহ গাফফারী, শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ এবং জামায়াত নেতা মাসুদুর রহমান।

এছাড়া কসবা উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মো. বিল্লাল সরকারসহ বিভিন্ন ছাত্র প্রতিনিধিরা মাহফিলে অংশ নেন।

অনুষ্ঠানে কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. সবুজ খান জয়সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে হেফাজতে ইসলামের উপজেলা আমীর মাওলানা জয়নাল আবেদীন জালালী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

Facebook Comments Box

Posted ৫:১১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া