বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুইজন আহত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   148 বার পঠিত

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুইজন আহত

কসবা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। ২৪ মে শনিবার দিবাগত মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকার ভারত অংশে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শ্যামপুর এলাকার বাসিন্দা রবিউল ইসলাম (২৮) ও আজাদ হোসেন (২৬)।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে শ্যামপুর এলাকার কয়েকজন যুবক বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতের অংশে ঢুকে পড়ে। তবে তারা কেনো সীমান্ত পার হয়েছিল- তা স্পষ্ট করে জানা যায়নি। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে ২ জন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বিজিবির ৬০ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. জিয়াউর রহমান জানান, কেনো তারা ভারত অংশে গিয়েছিল- সেটি এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

Posted ৬:২২ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া