শনিবার ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে পৃথক দুটি স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ২৫ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   110 বার পঠিত

কালিয়াকৈরে পৃথক দুটি স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে পৃথক দুইটি স্থান থেকে দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান জানান, আজ ২৫ জুলাই শুক্রবার সকালে উপজেলার ঢালজোড়া ইউনিয়নের বগাবাড়ি বিলে আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি বিকৃত অবস্থায় ছিল এবং নিহতের পরনে কোনো কাপড় ছিল না। পরিচয় শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

অন্যদিকে, একই উপজেলার মধ্যপাড়া কামরাঙ্গীচালা এলাকার একটি ডোবা থেকে জাকির হোসেন (৩৫) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার ঠেঙ্গারবান এলাকার সমেজ উদ্দিনের ছেলে সে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, আজ ভোরে জাকির হোসেন কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন। পরে মধ্যপাড়া কামরাঙ্গীচালা এলাকার একটি জমির পাশের ডোবার পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে সকাল সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

Facebook Comments Box

Posted ৮:১৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া