শনিবার ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে সিমেন্ট মিক্সার গাড়ি চাপায় ব্যবসায়ী নিহত

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ১৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   203 বার পঠিত

কালিয়াকৈরে সিমেন্ট মিক্সার গাড়ি চাপায় ব্যবসায়ী নিহত

গাজীপুরের কালিয়াকৈরে সিমেন্ট মিক্সার গাড়ির চাপায় ওষুধ ব্যবসায়ী রুদ্র পাল (২৫) নিহত হয়েছেন। আজ ১৯ জুলাই শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের ফুলবাড়ীয়া-মাওনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

রুদ্র পাল উপজেলার শিমুলতলী এলাকার রাদের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, কালিয়াকৈরের নিজ ব্যবসা প্রতিষ্ঠান ফার্মেসি থেকে সকালের নাস্তা খেতে বের হন রুদ্র। ফুলবাড়ীয়া-মাওনা সড়কের চাপার সেতুর দক্ষিণ পাশে সড়ক পার হওয়ার সময় সিমেন্ট মিক্সার গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা গাড়িসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

কালিয়াকৈর থানার এসআই হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চালককে গাড়িসহ আটক করেছে পুলিশ।

Facebook Comments Box

Posted ২:০৩ অপরাহ্ণ | শনিবার, ১৯ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া