শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ০১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   74 বার পঠিত

কালীগঞ্জে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জে পৃথক ঘটনায় এক প্রবাসীর স্ত্রী ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পারিবারিক কলহ এবং প্রেমঘটিত হতাশা থেকে তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন জামালপুর ইউনিয়নের চুপাইর এলাকার কামরুল ইসলাম খানের মেয়ে কণা আক্তার (১৯)। তিনি জাঙ্গালিয়া ইউনিয়নের দুবুরিয়া এলাকার সৌদি প্রবাসী মেহেদীর স্ত্রী। অপর নিহত নাগরী ইউনিয়নের রাথুরা দর্জিবাড়ি এলাকার মৃত আমির হোসেনের ছেলে সৈয়দ আফ্রিদি (২৩)।

স্বজনদের বরাতে জানা গেছে, ২০২৫ সালের নভেম্বরে পারিবারিকভাবে কণা আক্তারের সঙ্গে সৌদি প্রবাসী মেহেদীর বিয়ে হয়। বিয়ের এক মাস পর মেহেদী কর্মস্থলে ফিরে গেলে শাশুড়ির সঙ্গে কণার পারিবারিক বিরোধ শুরু হয়। একপর্যায়ে তিনি বাবার বাড়িতে বসবাস শুরু করেন। কয়েক দিন আগে তিনি কাপাইস এলাকায় নানাবাড়িতে বেড়াতে যান।

মঙ্গলবার সকালে প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে দুপুরে নানাবাড়ির একটি কক্ষে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে স্বজনদের দাবি। জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

অন্যদিকে, স্বজনরা জানান, স্থানীয় এক তরুণীর সঙ্গে সৈয়দ আফ্রিদির প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই তরুণী তার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন এবং বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন আফ্রিদি। মঙ্গলবার দুপুরে নিজ ঘরের দরজা বন্ধ করে তিনি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক ও ব্যক্তিগত কারণে তারা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

Posted ৪:৩৮ পূর্বাহ্ণ | বুধবার, ০১ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া