মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কালেক্টরেট নন গেজেটেড কর্মকতা-কর্মচারি কল্যাণ সমিতি কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   110 বার পঠিত

কালেক্টরেট নন গেজেটেড কর্মকতা-কর্মচারি কল্যাণ সমিতি কমিটি গঠন

কালেক্টরেট কর্মচারি ক্যান্টিনে দ্বি-বাষিক সাধারণ সভা গতকাল ২৬ অক্টোবর শনিবার দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। সভায় কালেক্টরেট নন গেজেটেড কর্মকতা-কর্মচারি কল্যাণ সমিতি, ব্রাহ্মণবাড়িয়ার কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন কালেক্টরেট নন গেজেটেড কর্মকতা-কর্মচারি কল্যাণ সমিতি ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি আবদুল লতিফ। এসময় বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা মো. জয়নাল আবেদিন, অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা জসিম উদ্দিন, অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা কাউছার আহমেদ, উপ-প্রশাসনিক কর্মকর্তা শাহজাদা খান, উপ-প্রশাসনিক কর্মকর্তা তাসলিমা আক্তার, উপ-সহকারি প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, সহকারি প্রশাসনিক কর্মকর্তা তায়েফুল লতিফ ও অবসরপ্রাপ্ত অফিস সহকারি মো. মানিক মিয়া, জেলা প্রশাসক কার্যালয়ের (জে.এম শাখার) অফিস সহকারী তাহমিনা বেগম, অফিস সহকারী মোঃ রুবেল মিয়া প্রমুখ। দ্বি-বাষিক সাধারণ সভা শেষে গোপন ভোটে কালেক্টরেট নন গেজেটেড কর্মকতা-কর্মচারি কল্যাণ সমিতি, ব্রাহ্মণবাড়িয়া আগামী তিন বছরের জন্য সভাপতি পদে মো. কামরুল ইসলাম ভূইঁয়া, সাধারণ সম্পাদক পদে মো. জালাল উদ্দিনকে নির্বাচিত করা হয়। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্বপন মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মো. রুবেল মিয়া, অর্থ সম্পাদক পদে মো. শফিকুর রহমান, দপ্তর সম্পাদক পদে মো. তৌহিদ মিয়া ও প্রচার সম্পাদক পদে মো. লোকমান হোসেনকে নির্বাচিত করা হয়।

Facebook Comments Box

Posted ৩:০৯ অপরাহ্ণ | রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া