শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিমপুর মহিলা কারাগার থেকে নারী বন্দির পলায়ন, থানায় মামলা

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ১৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   39 বার পঠিত

কাশিমপুর মহিলা কারাগার থেকে নারী বন্দির পলায়ন, থানায় মামলা

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মোছা. রিম্পা (২১) নামে এক নারী বন্দি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে কারাগারজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পলাতক বন্দিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা শুরু হয়েছে।

কারাগার সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে রিম্পা ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের দেওয়া তিন মাসের সাজাপ্রাপ্ত বন্দি হিসেবে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কৌশলে তিনি কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান। তবে ঠিক কীভাবে তিনি পালাতে সক্ষম হয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বন্দি রিম্পা নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ থানায় মামলা করেছে। পলাতক বন্দিকে গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে, ঘটনার বিষয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলর ও জেল সুপারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। কারাগার থেকে কীভাবে একজন বন্দি পালাতে সক্ষম হয়েছেন, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া