শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুচনী সেতু এখন গলার কাঁটা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   128 বার পঠিত

কুচনী সেতু এখন গলার কাঁটা

সংগৃহীত ছবি

সরাইল উপজেলার বড্ডাপাড়া–কুচনী সড়কের কুচনী নোয়াবাড়ি সংলগ্ন সরু সেতুটি বর্তমানে এলাকাবাসীর জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় দুই দশক আগে নির্মিত এ সেতুটি তখন প্রয়োজনীয় হলেও বর্তমানে এটি অপ্রয়োজনীয় হয়ে পড়েছে বলে দাবি স্থানীয়দের।

সেতু নির্মাণের আগে এলাকাবাসী নৌকায় পারাপার করলেও বর্তমানে সেতুর নিচের জলমগ্ন অংশ ভরাট হয়ে যাওয়ায় পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে সেতুটি দিয়ে পানি নিষ্কাশনের কোনো সুযোগ নেই। এ অবস্থায় এলাকাবাসীর দাবি, সেতুটি ভেঙে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু করলে দুর্ভোগ লাঘব হবে।

মাত্র ছয় ফুট প্রস্থের এ সেতুতে ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজি ও মোটর সাইকেলসহ ছোট যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত সমস্যায় পড়ছে। একইসঙ্গে দুটি রিকশা বা অটোরিক্সা পারাপার সম্ভব নয়।

স্থানীয় বাসিন্দা আব্দুল হান্নান মিয়া, লিয়াকত আলী ও হীরা মিয়া বলেন, একসময় সেতুটি অত্যন্ত জরুরি ছিল। তখন এ সড়কে কোনো পরিবহন চলাচল করত না, মানুষ পায়ে হেঁটেই চলাচল করত। এখন সড়ক যোগাযোগ চালু হলেও সরু সেতুটি যানবাহনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ বলেন, সেতুর নিচে আগে জলাশয় ছিল, এখন তা ভরাট হয়ে গেছে। ফলে সেতুটি আর কার্যকর নয়। এ কারণে প্রায় ছয় মাস আগে সেতুটি ভাঙার প্রস্তাবনা দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আনিছুর রহমান ভুইয়া বলেন, সেতুটির বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৪:৩৬ অপরাহ্ণ | শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া