আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | বুধবার, ১২ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 71 বার পঠিত
গাজীপুরের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জসীম উদ্দিন। একই সঙ্গে জেলার বর্তমান পুলিশ সুপার মো. শরীফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।
নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বর্তমানে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোহাম্মদ জসীম উদ্দিনের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুগন্ধী গ্রামে। তিনি শরীফ উল্লাহ হাই স্কুলের ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি অর্জনের পর ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি।
Posted ৪:৫৬ অপরাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah