বৃহস্পতিবার ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ইছালী-পূবাইল কলেজগেট সড়কের নির্মাণকাজের উদ্বোধন

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ১৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   178 বার পঠিত

গাজীপুরে ইছালী-পূবাইল কলেজগেট সড়কের নির্মাণকাজের উদ্বোধন

গাজীপুরে বহুল প্রতীক্ষিত ইছালী থেকে পূবাইল কলেজগেট সড়কের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে শুরু হওয়া এ প্রকল্পকে এলাকার যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।

শনিবার নির্মাণকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেন, ইছালী ব্রিজ থেকে পূবাইল কলেজগেট পর্যন্ত সড়ক প্রশস্তকরণ শুধু একটি অবকাঠামো উন্নয়ন প্রকল্প নয়, এটি এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম ভিত্তি। উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বিনিয়োগের সুযোগ আরও সম্প্রসারিত হবে।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, আধুনিক ও টেকসই মান বজায় রেখে সড়ক, নর্দমা ও ফুটপাত নির্মাণ করা হবে। কাজের গুণগত মান নিশ্চিত করতে কঠোর তদারকি থাকবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

গাজীপুরের পূবাইল কলেজগেট থেকে জেলা শহরে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। খানাখন্দে ভরা ও চলাচলের অনুপযোগী সড়কটিতে বর্ষাকালে কাদা এবং শুকনো মৌসুমে ধুলাবালির কারণে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হতো স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের। স্থানীয়দের প্রত্যাশা, নির্মাণকাজ শেষ হলে তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে এবং যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে।

Facebook Comments Box

Posted ৫:৪৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া