রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ডিসির জমি জবরদখলের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ২৬ জুন ২০২৬   |   প্রিন্ট   |   146 বার পঠিত

গাজীপুরে ডিসির জমি জবরদখলের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা

গাজীপুর সদর উপজেলার নয়নপুর আরপি গেইট এলাকায় জেলা প্রশাসকের (ডিসি) শত কোটি টাকা মূল্যের সরকারি জমি জবরদখলের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক নয়া দিগন্তের জয়দেবপুর প্রতিনিধি আব্দুল আজিজ। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে গাজীপুর সদর উপজেলার নয়নপুর আরপি গেইট এলাকার বারুইপাড়া মৌজায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত ১০ জুন স্থানীয় এক ব্যক্তি সাংবাদিক আব্দুল আজিজকে ফোনে জানান, আরপি গেইট এলাকায় বনের জায়গায় বহুতল ভবন নির্মাণ হচ্ছে। তথ্যটি যাচাই করতে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, নির্মাণাধীন ভবনের একটি অংশ বন বিভাগের দাগ-সংলগ্ন এলাকায় এবং অধিকাংশ জমি জেলা প্রশাসকের এক নম্বর খাস খতিয়ানভুক্ত সরকারি সম্পত্তির অন্তর্ভুক্ত।

বিষয়টি বন বিভাগকে জানালে প্রথমে স্থানীয় বন কর্মকর্তা জমিটিকে বনের আওতাভুক্ত নয় বলে দাবি করেন। পরে বিভাগীয় বন কর্মকর্তাকে অবহিত করলে তিনি নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ করে দেন। এরপর থেকেই দখলদার চক্র সাংবাদিককে নানা প্রলোভন ও অর্থের বিনিময়ে বিষয়টি ‘ম্যানেজ’ করার চেষ্টা করে। কিন্তু তিনি রাজি না হওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।

বৃহস্পতিবার দুপুরে জবরদখলকারীদের নাম-ঠিকানা সংগ্রহ করতে আবারও ওই এলাকায় গেলে স্থানীয় ভূমিদস্যু রাসেল নামে এক ব্যক্তি তাকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ডেকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে ১০-১৫ জনের একটি দল সেখানে মব সৃষ্টি করে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এতে প্রতিবেদক মারাত্মকভাবে আহত হন।

হামলাকারীরা প্রতিবেদককে ফাঁসানোর উদ্দেশ্যে জোরপূর্বক তার পকেটে কিছু টাকা রেখে তা বের করে ভিডিও বক্তব্য নেওয়ার চাপ দেয়, যাতে তাকে ঘুষ গ্রহীতা হিসেবে প্রচার করা যায়। কিন্তু আব্দুল আজিজ মিথ্যা বলতে অস্বীকৃতি জানালে তারা তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

পথিমধ্যে সেনাবাহিনীর একটি চেকপোস্ট দেখতে পেয়ে প্রাণ বাঁচাতে চলন্ত মোটরসাইকেল থেকে লাফিয়ে পড়ে দৌড়ে ওই চেকপোস্টে আশ্রয় নেন তিনি। পরে সহকর্মীদের খবর দিলে তারা পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সাংবাদিক সহকর্মীরা।

Facebook Comments Box

Posted ৮:৪০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া