বুধবার ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩০ বসতঘর

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ২৪ জুন ২০২৬   |   প্রিন্ট   |   110 বার পঠিত

গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩০ বসতঘর

গাজীপুরের টঙ্গীর মুদাফা পশ্চিমপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি বসতঘর পুড়ে গেছে। বুধবার (২৪ জুন) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে এলাকার একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়ে তা নেভানোর চেষ্টা করেন। তবে দ্রুত আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

অগ্নিকাণ্ডে একই মালিকানাধীন প্রায় ৩০টি বসতঘর এবং ঘরের আসবাবপত্র পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে তিনি জানান।

Facebook Comments Box

Posted ৭:২৪ অপরাহ্ণ | বুধবার, ২৪ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া