বুধবার ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল, পুলিশকে দেখে ‘মাইরা ফালামু’ হুমকি

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২২ জুন ২০২৬   |   প্রিন্ট   |   111 বার পঠিত

গাজীপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল, পুলিশকে দেখে ‘মাইরা ফালামু’ হুমকি

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল করেছেন যুবলীগের নেতা-কর্মীরা। মিছিল চলাকালে পুলিশ সদস্যদের লক্ষ্য করে হুমকিমূলক বক্তব্য দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার (২১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুর মহানগর যুবলীগের ব্যানারে স্থানীয় কলম্বিয়া গার্মেন্টস এলাকার সামনে থেকে মিছিলটি বের করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলের দিকে কয়েকজন পুলিশ সদস্য এগিয়ে এলে নেতা-কর্মীদের কয়েকজন চিৎকার করে বলেন, “ওই, একটাও সামনে আসবি না। মাইরা ফালামু, মাইরা ফালামু।”

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, “ভিডিওটি আমাদের নজরে এসেছে। তবে এটি আজকের নাকি আগের কোনো ঘটনার, তা যাচাই করা হচ্ছে।”

ভিডিওতে আরও দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন এলাকার শাকিল এন্টারপ্রাইজের সামনে থেকে ২০ থেকে ৩০ জনের একটি দল ব্যানার নিয়ে মিছিল শুরু করে। ব্যানারে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং দলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়।

মিছিলকারীরা “রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই” এবং “যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে গাছা এলাকার দিকে অগ্রসর হন।

মিছিলে ব্যবহৃত ব্যানারে ‘গাজীপুর মহানগর যুবলীগ’ লেখা ছিল। ব্যানারের এক পাশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং অন্য পাশে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকারের ছবি দেখা যায়।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, “সকালে মিছিল হওয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।”

Facebook Comments Box

Posted ৯:০৬ পূর্বাহ্ণ | সোমবার, ২২ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া