বুধবার ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ৫ লাখ ৫৮ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   76 বার পঠিত

গাজীপুরে ৫ লাখ ৫৮ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

গাজীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৫ লাখ ৫৮ হাজার ৬৭৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৭১ হাজার ১৩৫ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৮৭ হাজার ৫৩৯ জন শিশু রয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, সারাদেশের মতো আগামী ২৮ জুন গাজীপুরেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলার ১ হাজার ৮৭টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ক্যাম্পেইনে দায়িত্ব পালন করবেন ৪৯৪ জন স্বাস্থ্যকর্মী ও ২ হাজার ১৭৪ জন স্বেচ্ছাসেবী।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তাহের মো. সানাউল্লাহ নূরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাদেকুন্নাহার ইতি।

সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান বলেন, জেলার কোনো শিশু যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ক্যাম্পেইনে অংশগ্রহণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি প্রতিরোধ এবং সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সকল অভিভাবকের উচিত নির্ধারিত দিনে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করা।

Facebook Comments Box

Posted ৫:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া