শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর আদালতের গারদখানা থেকে পালাল ৩২ মামলার আসামি সম্রাট

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   37 বার পঠিত

গাজীপুর আদালতের গারদখানা থেকে পালাল ৩২ মামলার আসামি সম্রাট

গাজীপুর আদালতের গারদখানা থেকে সম্রাট নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য পালিয়ে গেছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অন্তত ৩২টি ডাকাতির মামলা রয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে আদালতে হাজির করার প্রস্তুতিকালে তিনি কৌশলে হাতকড়া থেকে হাত বের করে পালিয়ে যান।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে সম্রাটকে গ্রেপ্তার করে গাজীপুর সদর মেট্রো থানা-পুলিশ। পরদিন দুপুরে তাকে আদালতে হাজির করার উদ্দেশ্যে গারদখানায় নেওয়া হয়। আসামি বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়ার একপর্যায়ে তিনি হাতকড়া থেকে হাত বের করে দ্রুত সেখান থেকে পালিয়ে যান। সম্রাট জামালপুর জেলার দুলালা মিয়ার ছেলে।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, আদালতে পাঠানোর প্রস্তুতিকালে সম্রাট কৌশলে হাতকড়া থেকে হাত বের করে পালিয়ে যান। তার হাত চিকন হওয়ায় তিনি এ সুযোগ কাজে লাগাতে সক্ষম হন। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, পলাতক সম্রাটকে গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তির সহায়তার পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে তিনি কীভাবে আদালতের গারদখানা থেকে পালাতে সক্ষম হলেন, সে বিষয়েও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, সম্রাটের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় অন্তত ৩২টি ডাকাতির মামলা রয়েছে। তাকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Posted ৬:২৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া