রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর জেলায় আসন বাড়বে, কমবে বাগেরহাটে: ইসি

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ৩০ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   221 বার পঠিত

গাজীপুর জেলায় আসন বাড়বে, কমবে বাগেরহাটে: ইসি

ফাইল ছবি

আগামী নির্বাচনে গাজীপুর জেলায় একটি আসন বৃদ্ধি ও বাগেরহাটে একটি আসন কমানোর সুপারিশ করেছে বিশেষায়িত কারিগরি কমিটি।

আজ ৩০ জুলাই বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। যেসব জেলায় ভোটার বেশি সেসব জেলায় সংসদীয় আসন বাড়বে আর যেসব জেলায় ভোটার কম সেখানে আসন কমবে। ভোটার সংখ্যার ভিত্তিতে সীমানা নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, সংবিধানের ১১৯-১২৪ ধারা অনুযায়ী জাতীয় নির্বাচনে সীমানা নির্ধারণ করার দায়িত্ব কমিশনের। এই সীমানা নির্ধারণে কিছু বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়। ঐকমত্য কমিশনের সুপারিশ নেওয়া হয়। একটা বিশেষজ্ঞ টিম গঠন করা হয়। নানা বিষয় গুরুত্ব দিয়ে সীমানা নির্ধারণ করা হয়।

২০২২ সালের জনশুমারির তথ্য ও সংশ্লিষ্ট অন্যান্য উপাত্ত বিশ্লেষণ করে সীমানা পুনর্নির্ধারণের এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলেও জানান কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

Facebook Comments Box

Posted ৩:২৫ অপরাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া