রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে ঢুকে ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি

ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে :   |   শনিবার, ০২ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   148 বার পঠিত

ঘরে ঢুকে ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি

সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার উত্তর মোহরা এলাকায় বালু ব্যবসায়ীর বাসায় ঢুকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ব্যবাসায়ীর নাম মো. ইউনুস। ১ আগস্ট শুক্রবার দিবাগত মধ্য রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মো. ইউনুস নদী থেকে বালু উত্তোলনের জন্য ব্যবহৃত ড্রেজার ব্যবসা করেন। শুক্রবার রাতে তিনি নিজের বাসায় অবস্থান করছিলেন। হঠাৎ কয়েকজন অস্ত্রধারী তার বাসায় ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। তার মুখ, হাঁটু ও হাতে চার থেকে পাঁচটি গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় ইউনুসকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সিএমপি’র চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, গুলিবিদ্ধ ইউনুস হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। কারা এবং কী কারণে এই হামলা চালিয়েছে, তা তদন্ত করে অভিযুক্তদের আটকে অভিযান চলছে।

Facebook Comments Box

Posted ৫:২৩ অপরাহ্ণ | শনিবার, ০২ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া