ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে : | মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 92 বার পঠিত
‘আপা আর আসবে না, কাকা আর হাসবে না’-বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু। তিনি বলেছেন, শত্রুরা সাইবার যুদ্ধ শুরু করে দিয়েছে, এটা মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে হবে। জুলাইয়ে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লড়েছেন। এখন পারস্পরিক ভুল-বোঝাবুঝি থেকে দূরে থাকতে হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকলে কেউ আপনাদের পরাজিত করতে পারবে না।
আজ ৫ আগস্ট মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউস চত্বরে আয়োজিত জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি।
পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু বলেন, জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে শত্রুরা আপনাদের পাশাপাশি আমরা যারা বর্তমানে প্রশাসনে আছি, তাদের কাউকে ছাড়বে না। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জেলা প্রশাসক ফরিদা সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশসহ সরকারি বিভিন্ন দপ্তর অধিদপ্তরের কর্মকর্তারা।
Posted ৩:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah