সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে খলিফা পার্টি বণিক কল্যাণ সমিতির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   37 বার পঠিত

চট্টগ্রামে খলিফা পার্টি বণিক কল্যাণ সমিতির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামের টেরীবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী (সা.) উপলক্ষে এক বিশাল মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খলিফা পার্টি বণিক কল্যাণ সমিতির উদ্যোগে বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাটাপাহাড় লেইনে এ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে খলিফা পার্টি বণিক কল্যাণ সমিতির বিপুলসংখ্যক ব্যবসায়ী, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বায়তুল ফালাহ জামে মসজিদ, হালিশহর, চট্টগ্রামের খতিব অধ্যক্ষ মাওলানা ইমরানুর হক সাইয়েদ। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, চরিত্র ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।

প্রধান আলোচক মাওলানা মিজানুর রহমান সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ইসলামের শিক্ষা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন দারুল উলুম মাস্টার্স কামিল মাদ্রাসা, চট্টগ্রামের প্রধান মুহাদ্দিস মাওলানা মুফতি আহমাদুর রহমান নদভী এবং আতরজান জামে মসজিদ, ঘাটফরহাদবেগের খতিব মাওলানা শামসুল হুদা।

মাহফিলে সভাপতিত্ব করেন খলিফা পার্টি বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আবুল মনসুর। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির সাহিত্য ও ধর্মীয় সম্পাদক হাফেজ তাজুল ইসলাম।

এ সময় খলিফা পার্টি বণিক কল্যাণ সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম রয়েল, উপদেষ্টা আহমদ হোসাইন, সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মো. ফরিদুল ইসলাম ও মো. গোলাম নবী, যুগ্ম সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক এস.এস.এস. বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ইশতেহাদ হোসেন রাজিবসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাকের উল্যাহ, সমাজ কল্যাণ সম্পাদক হারুনুর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইব্রাহিম পারভেজ, দপ্তর সম্পাদক মো. মামুনুর রশিদ, অডিটর সম্পাদক দিদারুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নাছির উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদ মামুন, মোহাম্মদ জাবেদ, মো. আবু ছালেক এবং সমিতির সাবেক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

মাহফিল শেষে দেশ, জাতি ও ব্যবসায়ী সমাজের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত মুসল্লি ও অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

Facebook Comments Box

Posted ৭:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া