সঞ্জীব ভট্টাচার্য্য : | শনিবার, ০৪ জুলাই ২০২৬ | প্রিন্ট | 174 বার পঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে চট্টগ্রামের ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ডে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দেওয়ান বাজার এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড আহ্বায়ক খন্দকার নূরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব সাব্বির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন—চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক এসি সভাপতি মোহাম্মদ আলী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হা ইয়াছিন চৌধুরী লিটন, মহানগর বিএনপি সদস্য আনোয়ার হোসেন লিপু ও কতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন।
এছাড়া ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান আলীর মনজুর আলম, হাফেজুল ইসলাম মজুমদার মিলন, মাহমুদ আলী, মো. আব্বাস, সাখাওয়াত হোসেন পিএম, মনির কোন আহমদ, হাফেজ আজীম, যুবদল নেতা এরশাদ আলী, তাজ-মোহাম্মদ নোমান হোসেন, মো. বাহাদুর, মো. ইয়াছিন, রনি, সোহেল, পাশাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাস্তবায়িত এই মানবিক সহায়তা কর্মসূচি এলাকার দুস্থ মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে বলে জানিয়েছেন উপস্থিত সুবিধাভোগীরা।
Posted ৪:৫৮ অপরাহ্ণ | শনিবার, ০৪ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah