বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চাচাতো ভাইকে খুনের অভিযোগে শাওন ফকির ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০২ মে ২০২৫   |   প্রিন্ট   |   200 বার পঠিত

চাচাতো ভাইকে খুনের অভিযোগে শাওন ফকির ঢাকায় গ্রেফতার

উঠানে ধান শুকানোকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে সুজন কবির (৩২) খুনের ঘটনায় অভিযুক্ত শাওন ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ২ মে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়নি।

গ্রেফতার শাওন ফকির (২৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিয়া গ্রামে লিটন ফকিরের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস বলেন, সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকার উত্তরা থেকে শাওন ফকিরকে গ্রেফতার করা হয়। ঢাকা থেকে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় আনা হচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার জাজিয়া গ্রামের মৃত সুজন ফকিরের সাথে তার চাচাতো ভাই শাওন ফকিরের বাড়ির উঠানে ধান শুকানোকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে সুজন কবির (৩২) নিহত হয়েছে। ধান শুকাবে তা নিয়ে তর্ক-বিতর্ক হয়। তর্ক বিতর্কের এক পর্যায়ে শাওন ফকির ঘরে থাকা ছুরি এনে সুজন ফকিরকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই সুজন ফকির মারা যায়।

Facebook Comments Box

Posted ৪:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ০২ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া