মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চুন্টা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   113 বার পঠিত

চুন্টা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবিরকে (৪২) হত্যা মামলায় গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ। গতকাল ২০ অক্টোবর রোববার রাতে সরাইল সদরের বিএডিসি সিএনজি ষ্ট্যান্ড সংলগ্ন স্থানে সিএনজি চালিত অটোরিকশা থেকে হুমায়ুনকে গ্রেফতার করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর সরাইল থানায় করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

হুমায়ুন চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের প্রয়াত আমির আলীর ছেলে। আজ ২১ অক্টোবর সোমবার আদালতের মাধ্যমে হুমায়ুনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, গত ৩ সেপ্টেম্বর হেফাজত কর্মী দাবিদার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের মাওলানা সুলতান উদ্দিন সরাইল থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সাবেক সংসদ সদস্য নজিবুল বশর মাইজ ভান্ডারী, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা ও আওয়ামী লীগের সংরক্ষিত আসনের (৩১২) সাবেক সংসদ সদস্য ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদসহ ৬৭ জনকে আসামি করা হয়। অজ্ঞাতনামা আরো ৩০০ জনকে করা হয় আসামী। এই মামলার বাদী ও হুমায়ুন একই গ্রামের বাসিন্দা। এই মামলায় গত ৬ সেপ্টেম্বর সাবেক মহিলা এমপি শিউলি আজাদকে গ্রেফতার করেন পুলিশ। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত শিউলি আজাদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Facebook Comments Box

Posted ৩:০৭ অপরাহ্ণ | সোমবার, ২১ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া