রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ায় অবহিতকরণ কর্মশালা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ০৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   61 বার পঠিত

জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ায় অবহিতকরণ কর্মশালা

কৃষিজমির সুরক্ষায় মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ায় অবহিতকরণ কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ জুলাই শনিবার সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন।

এতে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. এমদাদুল হক চৌধুরী।

জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রকল্পের টিম লিডার ও চিফ টেকনিক্যাল এক্সপার্ট এ আর এম খালেকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রঞ্জন চন্দ্র দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লাসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানসহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রমুখ।

কর্মশালায় প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম এবং প্রকল্পের টিম লিডার ও চিফ টেকনিক্যাল এক্সপার্ট এ আর এম খালেকুজ্জামান মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পৃথক পৃথক স্লাইডসো প্রদর্শন করেন। এ সময় তারা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রধান অতিথি ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. এমদাদুল হক চৌধুরী বলেন, প্রকল্পের উদ্দেশ্য হলো কৃষিজমি সুরক্ষা, মৎস্য সম্পদের সংরক্ষণ, পরিবেশ ও প্রকৃতি রক্ষা করা। এর উন্নয়ন পরিকল্পনায় নির্ধারিত এলাকায় বাড়ি তৈরি, শিল্প কলকারখানা স্থাপন সহজ হবে, স্বাস্থ্যকর পরিবেশে বাসযোগ্য শহর গড়ে উঠবে। জোনিং ম্যাপ তৈরি হচ্ছে। কোন এলাকায় কি জমি আছে সেটি ম্যাপে যুক্ত হবে। জেলা প্রশাসন কৃষি জমির তালিকা করবে এবং কৃষি জমির সুরক্ষা কবরে। তবে কৃষিভূমির শতকরা ১০ ভাগের অধিক অকৃষিকাজে ব্যবহারের অনুমতি প্রদান করা যাবে না।

Facebook Comments Box

Posted ১:৫৯ অপরাহ্ণ | শনিবার, ০৪ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া