মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোরসালিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১০ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   119 বার পঠিত

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোরসালিন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় মোরসালিন আহমেদ চৌধুরী নিহাদ নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

গতকাল ৯ নভেম্বর শনিবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার সদর-বিজয়নগর সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. মোরসালীন আহম্মদ চৌধুরী নিহাদ জেলার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের স্বপন চৌধুরীর ছেলে।

রাতে গণমাধ্যম কর্মীদের কাছে জেলা পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার সদর-বিজয়নগর সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. মোরসালীন আহম্মদ চৌধুরী নিহাদের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরণ আইনে মামলা রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ২:৪৫ অপরাহ্ণ | রবিবার, ১০ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া