মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   110 বার পঠিত

জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

সদ্য ঘোষিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিল করে সৎ, যোগ্য ও ত্যাগী নেতৃত্বের মাধ্যমে নতুন কমিটি গঠন করার দাবি জানিয়েছেন জেলা বিএনপির একাংশের নেতা- কর্মীরা।

আজ ৬ নভেম্বর বুধবার দুপুরে শহরের কান্দিপাড়ায় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাড: গোলাম সারোয়ার ভূইয়া খোকনের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সদ্য ঘোষিত আহবায়ক কমিটির সদস্য মইনুল হোসেন চপল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৪ নভেম্বর বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত ঘোষিত কমিটিতে এমন কিছু নাম এসেছে, যাদের নাম দেখে বিএনপির ত্যাগী নেতা-কর্মীরা অনেকটা হতাশ।

এই কমিটিতে আন্দোলন সংগ্রামে দীর্ঘদিন অনুপস্থিত এবং যাদেরকে আন্দোলন সংগ্রামে কখনো দেখা যায়নি এরকম অনেক বিতর্কিত নাম এসেছে। তারা ঘোষিত আহবায়ক কমিটিকে বিতর্কিত, অগ্রহণযোগ্য ও পরিবারতান্ত্রিক এবং পকেট কমিটি হিসেবে আখ্যায়িত করেন।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিষয়টি সুষ্ঠু তদন্তসাপেক্ষে ঘোষিত কমিটি বিলুপ্ত করে দলের ত্যাগী নেতা-কর্মীদের অর্ন্তভুক্তির মাধ্যমে পুনরায় নতুন আহবায়ক কমিটি করার দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন ঘোষিত আহবায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর সভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, ঘোষিত কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ.বি.এম মমিুনুল হক ও আলী আজম, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন, সাবেক যুব বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন, সাবেক শিল্প বিষয়ক সম্পাদক নিয়ামুল হকসহ জেলা বিএনপি অঙ্গ-সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীগণ।

Facebook Comments Box

Posted ২:৫৬ অপরাহ্ণ | বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া