মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে জেলেদের জালে ২০০ কেজির বিরল ‘পাখি মাছ’

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   32 বার পঠিত

টেকনাফে জেলেদের জালে ২০০ কেজির বিরল ‘পাখি মাছ’

কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২০০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বিরল প্রজাতির ‘পাখি মাছ’। স্থানীয়ভাবে এটি ‘মাইট্যা’ মাছ নামেও পরিচিত।

রোববার সন্ধ্যায় মাছটি টেকনাফ মৎস্য বন্দরে আনা হলে তা দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। উপকূলীয় এলাকায় সচরাচর দেখা না মেলা মাছটি পরে ভালো দামের আশায় চট্টগ্রাম পাঠানো হয়েছে।

মৎস্য বিশেষজ্ঞদের ধারণা, মাছটি ‘সেইলফিশ’ বা ‘মার্লিন’ প্রজাতির। সমুদ্রের অন্যতম দ্রুতগামী এই মাছের পিঠের উপরের পাখনা পাখির ডানার মতো প্রসারিত থাকে। এ বৈশিষ্ট্যের কারণেই স্থানীয় জেলেরা একে ‘পাখি মাছ’ বা ‘পাখি মাইট্যা’ নামে ডাকেন। গভীর সমুদ্রের মাছ হওয়ায় উপকূল সংলগ্ন এলাকায় এত বড় আকারের মাছ খুব কমই ধরা পড়ে।

মাছটি বিক্রির জন্য আনা ট্রলার মালিক শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা সব্বির আহমেদ জানান, শনিবার সকালে তার ট্রলারটি ১১ জন মাঝিমাল্লা-জেলেকে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সেন্টমার্টিন দ্বীপ পশ্চিমে বঙ্গোপসাগরে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে এই বিশাল মাছটি ধরা পড়ে। পরে বাজারে এনে ওজন করলে এর ওজন প্রায় ২০০ কেজি পাওয়া যায়। স্থানীয় মাছ ব্যবসায়ী সৈয়দ আলমের কাছে তিনি মাছটি ৪০ হাজার টাকায় বিক্রি করেছেন।

মাছ ব্যবসায়ী সৈয়দ আলম জানান, টেকনাফ পৌরসভার কায়ুকখালী ফিশারিতে বরফ দিয়ে মাছটি সংরক্ষণ করা হয়েছে। বড় আকারের হওয়ায় স্থানীয় বাজারে উপযুক্ত দাম পাওয়া কঠিন। তাই বিশেষ ব্যবস্থাপনায় অধিক লাভের আশায় মাছটি চট্টগ্রামের বাজারে বিক্রির জন্য পাঠানো হচ্ছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৫:১৪ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(433 বার পঠিত)

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া