মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে জেলের জালে ধরা পড়লো ২৫ কেজি ওজনের বোয়াল

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   232 বার পঠিত

নবীনগরে জেলের জালে ধরা পড়লো ২৫ কেজি ওজনের বোয়াল

ব্রাহ্মণবাড়িয়ায় এক জেলের জালে ধরা পড়লো ২৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ। ২৮ এপ্রিল সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মনতলা সীতারামপুর ব্রিজের নিচে তিতাস নদী থেকে এই মাছটি ধরেন জেলে সুধীর বর্মনসহ তার নৌকার জেলেরা।

জেলেরা প্রতিদিনের ন্যায় সোমবার তিতাস নদীতে মাছ ধরতে যান। বাছুরি নৌকায় জাল দিয়ে তারা তিতাস নদীতে মাছ ধরেন।
এ সময় নবীনগর পৌরসভার গোপীনাথপুর গ্রামের জেলে সুধীর বর্মনের জালে দুপুর সাড়ে ১২টার দিকে ২৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। পরে জেলেরা মাছটি নবীনগর বাজারে কুয়েত প্রবাসী জালাল উদ্দিনের কাছে ৭৫০ টাকা কেজি ধরে বিক্রি করেন।

নৌকার অন্য জেলে বীরোন্দ্র বর্মন বলেন, আমাদের জালে ধরা পড়া মাছটির ওজন ২৫ কেজি হয়েছে। ৭৫০ টাকা কেজি ধরে এটি বিক্রি করেছি। তিতাস নদীতে এত বড় মাছ কম উঠে। সৌভাগ্যক্রমে এই মাছটি জালে লেগেছে। এতো বড় মাছ ধরা পড়াতে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১০:২৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া