রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ঘুম প্রতিযোগিতা’

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২১ মে ২০২৪   |   প্রিন্ট   |   501 বার পঠিত

‘ঘুম প্রতিযোগিতা’

মানুষকে বিশ্রামে উদ্বুদ্ধ করতে দক্ষিণ কোরিয়া নিয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। দেশটির রাজধানী সিউলের ইয়েউইডো হান রিভার পার্কে একটি ব্যতিক্রমী ঘুম প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রায় ১০০ প্রতিযোগী এতে অংশ নেন। খবর জিনহুয়া নিউজের।

প্রতিযোগিতাটির আয়োজক লিম জি-হিওন বলেন, দক্ষিণ কোরিয়ার মানুষ খুব কম ঘুমায়। আশা করি এই প্রতিযোগিতার মাধ্যমে মানুষ বিশ্রাম নেওয়া এবং ঘুমের সুফল সম্পর্কে সচেতন হবে। ঘুমের গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

অংশগ্রহণকারীদের তাদের সবচেয়ে আরামদায়ক পোশাক পরে আসতে বলা হয়েছিল। প্রতিযোগিতার স্থানে দেওয়া এয়ার কোচে শুয়ে ঘুমাতে হয়েছে তাদের। প্রতিযোগিদের প্রত্যেককে ঘুমাতে হয়েছে দেড় ঘণ্টা।

অংশগ্রহণকারী অনেকের মধ্যেই ছিলো বেশ উচ্ছ্বাসের সুর। একজন বলেন, সাধারণত আমরা সপ্তাহজুড়েই অনেক কাজ করি। ক্লান্ত হলেও ঘুমাতে পারি না। প্রতিযোগিতাটি দারুণ, ঘুমাতে পারবো শুনে এতে অংশ নিতে এসেছি।

কার ঘুম কত ভালো তা নির্ধারণ করা হয়েছে হার্ট রেটের পার্থক্য পরিমাপ করে। রাতে বেশি ঘুমায় ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ার নাগরিকরা। অপরদিকে দক্ষিণ কোরিয়া ও জাপানের বাসিন্দারা ঘুমায় সবচেয়ে কম।

Facebook Comments Box

Posted ৯:১২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ মে ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া