শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভালোবাসা খুঁজছেন তামান্না!

বিনোদন ডেস্ক   |   রবিবার, ২৪ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   333 বার পঠিত

ভালোবাসা খুঁজছেন তামান্না!

বলিউডের প্রিয় তারকা দম্পতি হিসেবে বর্তমানে আলোচনার শীর্ষে তামান্না ভাটিয়া এবং বিজয় ভার্মা। তারা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় জুটি হিসেবেও জনপ্রিয়। শীঘ্রই সম্পর্কের পরবর্তী স্তরে যেতে চলেছেন তারা। প্রস্তুতি নিয়েছেন বিয়ের।

আর নতুন জীবন শুরু করতে একটি ভালো বাসা খুঁজছেন তামান্না ও বিজয়। সেখানেই তারা স্বপ্নের দাম্পত্যের যাত্রা করবেন।

তামান্না ভাটিয়া এবং বিজয় ভার্মা ২০২৩ সালের ‌‘লাস্ট স্টোরিজ ২’ সিনেমার মাধ্যমে তাদের সম্পর্ক জানান দিয়েছিলেন। এখন তারা বিয়ের প্রস্তুতি নিয়েছেন বলে গুজব ছড়িয়েছে। যদিও তাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে নানা সূত্র থেকে জানা গেছে যে তারা ২০২৫ সালে বিয়ে করতে পারেন।

এ দম্পতি তাদের বিয়ের পর একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বসবাসের পরিকল্পনা করছেন।

সম্প্রতি, বিজয় ভার্মা শুভঙ্কর মিশ্রাকে দেয়া এক সাক্ষাৎকারে তামান্নার সাথে সম্পর্ক নিয়ে কথা বলেছেন। তিনি জানান, তাদের সম্পর্ক গোপন রাখতে চান না তারা। ব্যক্তিগত মুহূর্তগুলো কেবল তাদের একান্ত। তাদের একসাথে ৫,০০০ এরও বেশি ছবি রয়েছে। সেগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন না। কারণ তারা শুধু নিজেদের জন্য সেগুলোকে স্মরণীয় রাখতে চান। এর বাইরে তাদের প্রেম জানাজানি হওয়াতে কোনো আপত্তি নেই।

তিনি আরো জানান যে, তার সম্পর্কের খবর কাজের উপর প্রভাব ফেলে না। তামান্নার ক্ষেত্রেও না। কারণ দুইজনেই তাদের কাজের প্রশংসা উপভোগ করেন। আর সেই প্রশংসা দিয়েই তারা সবকিছু সামলে নেন। ভক্তরা যাদের কাজ ভালোবাসবে তাদের ব্যক্তি জীবনটাকে জানতে চাইবে। এটা অস্বাভাবিক কিছু নয়। আর সম্পর্ক গোপন করার কোনো বিষয়ও না।

তাই ধারণা করা হচ্ছে, স্পষ্টবাদী প্রেমযুগল তামান্না ও বিজয় শীঘ্রই নিজেরাই বিয়ের দিন তারিখ ঘোষণা করবেন।

Facebook Comments Box

Posted ৬:৫৪ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া