মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বয়স না বাড়ার রহস্য জানালো মোনালিসা

বিনোদন ডেস্ক   |   শনিবার, ২২ জুন ২০২৪   |   প্রিন্ট   |   545 বার পঠিত

বয়স না বাড়ার রহস্য জানালো মোনালিসা

মডেল ও অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। বিগত বছরগুলোতে তিনি যুক্তরাষ্ট্রেই বেশি সময় কাটিয়েছেন। এর মাঝে সময় সুযোগ হলে কখনো এসে থেকে গেছেন বাংলাদেশে। সম্প্রতি আবারও ঢাকায় এসেছেন টিভিপর্দার একসময়ের জনপ্রিয় এই তারকা।

এবার ঈদুল আযহাকে কেন্দ্র করে একটি গণমাধ্যমের অনুষ্ঠানে অতিথি হয়ে হাজির হয়েছিলেন মোনালিসা। সেখানে ঈদ ও ক্যারিয়ারের বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি। আর সেখানেই জানালেন-সিঙ্গেল লাইফে বেশ ভালো আছেন, খারাপ লাগছে না তার।

লাস্যময়ী এ সুন্দরী তারকা বলেন, সিঙ্গেল লাইফ ইজ রিয়েলি গুড। কোনো চিন্তা-ঝামেলা নেই, পিছুটান নেই। নিজেকে নিয়ে ব্যস্ত থাকা যায়, খারাপ লাগছে না।

এছাড়া এ অভিনেত্রীর রূপের রহস্য নিয়েও কৌতূহল রয়েছে দর্শকদের। দিন-সপ্তাহ-মাস পেরিয়ে গেলেও যেন বয়স বাড়ছে না তার, এমনটাই ধারণা অনেক দর্শকের। আর এ ব্যাপারেও কথা বলেন মোনালিসা। বলেন, দর্শকরা চায় না আমার বয়স হোক, বুড়া হয়ে যাই; তারা আমাকে এত ভালোবাসে। আমার মনে হয় এ কারণেই বয়স বাড়ছে না আমার।

এদিকে, ২০১২ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কপ্রবাসী ফাইয়াজ শরীফের সাথে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী মোনালিসা। বিয়ের পরের বছর, অর্থাৎ ২০১৩ সালে নিউইয়র্ক পাড়ি জমান তিনি। তবে সেই সংসার সুখের হয়নি তার। বছরখানেকের মাথায় বিচ্ছেদ হয় শরীফ-মোনালিসার। এরপর থেকে সিঙ্গেলই রয়ে গেছেন মোনালিসা।

অনুষ্ঠানে বিয়ে প্রসঙ্গে জানতে চাইলে এ অভিনেত্রী জানান, এ দায়িত্বটা আমার দর্শকদের ওপর ছেড়ে দিতে চাই। সবকিছু তারাই নির্ধারণ করুক, সেটাই ভালো হবে।

Facebook Comments Box

Posted ৪:৪৮ পূর্বাহ্ণ | শনিবার, ২২ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া