বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘লর্ড অফ দ্য রিংস’-সিরিজে কেট উইন্সলেট

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   53 বার পঠিত

‘লর্ড অফ দ্য রিংস’-সিরিজে কেট উইন্সলেট

নিউজিল্যান্ডে চলতি বছর শুরু হচ্ছে জনপ্রিয় ‘দ্য লর্ড অফ দ্য রিংস’ সিনেমার নতুন কিস্তির শুটিং। ভক্তদের জন্য সুখবর, ব্লকবাস্টার সিনেমা ‘দ্য হান্ট ফর গলাম’-এ দেখা যেতে পারে কেট উইন্সলেটকে।

সিনেমার পরিচালক অ্যান্ডি সারকিস নিজেই গলাম চরিত্রে অভিনয় করবেন। তবে উইন্সলেট কোন চরিত্রে দেখা যাবে, তা এখনও নিশ্চিত নয়। গল্পে বিলবো ব্যাগিনসের আংটির রহস্য উন্মোচন করতে অ্যারাগন ও গ্যান্ডালফ গলামকে খুঁজে বেড়াচ্ছেন। ব্রিটিশ কিংবদন্তি অভিনেতা স্যার ইয়ান ম্যাককিলেন গ্যান্ডালফ দ্য গ্রে চরিত্রে ফিরবেন এবং ফ্রোডো চরিত্রে সম্ভবত এলাইজা উডও থাকবেন।

উইন্সলেটের সর্বশেষ কাজ ছিল জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ এবং গত বছর তিনি পরিচালনা করেছেন ‘গুডবাই জুন’। দুটি পর্বে নির্মিত হবে গলাম ভিত্তিক এই সিনেমার প্রযোজনা করবেন পিটার জ্যাকসন, যিনি ‘দ্য লর্ড অফ দ্য রিংস’ ও ‘দ্য হবিট’ ট্রিলজির পরিচালক।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৬:২৯ অপরাহ্ণ | সোমবার, ২৩ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া