শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ২৮ জুন ২০২৪   |   প্রিন্ট   |   759 বার পঠিত

ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান

ভারতের জনপ্রিয় মডেল-অভিনেত্রী হিনা খান ক্যানসারে আক্রান্ত। সম্প্রতি তার ব্রেস্ট ক্যানসার (স্তন ক্যানসার) শনাক্ত হয়েছে। এরই মধ্যে চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছেন হিনা খান নিজেই। গতকাল সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন চাউর হয়, ক্যানসারে আক্রান্ত হয়েছেন হিনা খান। কিন্তু এ নিয়ে নীরব ছিলেন তিনি। গতকাল ২৮ জুন শুক্রবার ইনস্টাগ্রাম পোস্টে গুঞ্জনকে ‘সত্য’ বলে জানান হিনা খান। হিনা খান ইনস্টাগ্রাম পোস্টে বলেন, ‘চলমান গুঞ্জন আমার নজরে পড়েছে। যারা আমার ভক্ত, যারা আমাকে ভালোবাসাসেন সবার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ খবর ভাগ করে নিচ্ছি। আমার ব্রেস্ট ক্যানসার শনাক্ত হয়েছে, এখন স্টেজ থ্রিতে রয়েছে। চ্যালেঞ্জিং একটি রোগ শনাক্ত হওয়ার পরও বলছি, আমি ভালো আছি। ক্যানসার মুক্ত হওয়ার বিষয়ে আমি আত্মবিশ্বাসী। এরই মধ্যে আমার চিকিৎসা শুরু হয়েছে। ক্যানসার মুক্ত হওয়ার জন্য যা যা করণীয় তা করার জন্যও আমি প্রস্তুত।’‘আপনাদের প্রতি সম্মান জানিয়ে বলছি, এই সময়ে আমার প্রাইভেসি রক্ষায় সহযোগিতা করুন। আমার জন্য দোয়া করবেন।’ বলেন হিনা খান।তবে কোন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সে বিষয়ে কিছু জানাননি হিনা খান। ভারতের একজন চিকিৎসক এক টুইটে জানিয়েছেন, মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হিনা খান।২০০৮ সালে ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে নাম লেখান। পরবর্তীতে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। মূলত, টিভি নাটকে পা রেখেই খ্যাতি কুড়ান ৩৬ বছর বয়সি এই অভিনেত্রী।

Facebook Comments Box

Posted ৪:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া