সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় এক কাঠালের ওজন দেড় মন!

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   271 বার পঠিত

আখাউড়ায় এক কাঠালের ওজন দেড় মন!

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার বাজারে ২ জুলাই মঙ্গলবার দেড় মণ ওজনের এক কাঁঠাল বিক্রি হয়েছে ৮শ টাকায়। বাজারে এতো বড় আকারের কাঁঠাল দেখতে অনেকেই ভিড় জমান। অনেকেই বড় আকারের কাঁঠাল দেখে ছবি তোলেন। কেউ কেউ ফেইসবুকে পোস্ট করেন।

স্থানীয় লোকজন জানায়, এ মৌসুমে বিশাল আকারের কাঁঠাল তারা বাজারে উঠতে দেখেন নি। বাজারে আগত লোকদের সবার নজর কাড়ছে এই বিশাল আকারের কাঁঠাল। এই বড় আকারের কাঁঠাল বিক্রেতা মো. সেলিম খন্দকার। তিনি জানান, সড়ক বাজার এলাকায় গত দেড় মাস ধরে বিভিন্ন জায়গা থেকে কাঁঠাল ক্রয় করে বিক্রি করছেন। সর্বশেষ উপজেলার উত্তর ইউনিয়নের চানপুর গ্রাম থেকে ছোট বড় বেশ কয়েকটি কাঁঠাল কেনা হয়। এরমধ্যে ১ মণ থেকে দেড় মণের কাঁঠাল রয়েছে ৮টি। এরইমধ্যে দুটি বড় আকারের কাঁঠাল বিক্রি হয়েছে। দেড় মণ ওজনের একটি কাঁঠাল ৮ শ ও ১ মণ ওজনের একটি কাঁঠাল ৫ শ টাকায় বিক্রি হয়। সব চাইতে বড় ওজনের কাঁঠালের দাম হাঁকিয়েছিলেন ১ হাজার টাকা। কাক্সিক্ষত দাম পেলে বাকী কাঁঠাল বিক্রি করা হবে। বড় সাইজের কাঁঠালের ক্রেতা মো. আলী হোসেন বলেন। তিনি জানান- গতমাসে তার মেয়ের বিয়ে হয়েছে। জামাইসহ বেশ কয়েকজন মেহমান বাড়িতে বেড়াতে এসেছেন। তার মেয়ে কাঁঠাল খুবই পছন্দ করেন। বাজারে বড় আকারের কাঁঠাল দেখে পছন্দ হওয়ায় কিনে নিয়েছেন। কাঁঠালে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন-সি, ভিটামিন-বি, ভিটামিন ই ও ক্যালসিয়াম ফলিক এসিড রয়েছে। পাকা কাঁঠালে প্রচুর পরিমাণ আঁশ রয়েছে। পাকা কাঁঠাল খেলে কোষ্ঠকাঠিন্য হওয়া থেকে রক্ষা পাওয়া যায়।

Facebook Comments Box

Posted ৫:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(521 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া