শনিবার ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ২১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   92 বার পঠিত

ঢাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকার উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ ২১ জুলাই সোমবার দুপুরে উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে এটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে। এক বিবৃতিতে আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

এদিকে, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে জানান, দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পান যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে তাদের তিনটি ইউনিট কাজ করছে। আরো দুইটি ইউনিট যোগ দিচ্ছে।

Facebook Comments Box

Posted ৯:১০ পূর্বাহ্ণ | সোমবার, ২১ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া