বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক হলেন কসবার আরিফুল ইসলাম

ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন

মোঃ বিল্লাল সরকার   |   রবিবার, ১৬ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   114 বার পঠিত

ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন

ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হয়েছে। বিশেষ করে, সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কসবার মেধাবী ছাত্র মোঃ আরিফুল ইসলাম। তিনি ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের (২০১৯-২০ সেশন) শিক্ষার্থী। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজের সহ সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নতুন দায়িত্ব পেয়ে আরিফুল ইসলাম তার এলাকাবাসী, ছাত্রসমাজ, দেশবাসীসহ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দেশের সকল বিভাগ, জেলা ও উপজেলার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের কাছে দোয়া চেয়েছেন।

এ বিষয়ে কসবা উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ বিল্লাল সরকার বলেন, “আরিফুল ইসলাম একজন সৎ, মেধাবী ও নিষ্ঠাবান ছাত্রনেতা। তিনি দীর্ঘদিন ধরে ছাত্র অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে সাহসিকতার পরিচয় দিয়েছেন। তার নেতৃত্ব ও ছাত্র অধিকার আন্দোলনে অবদান তাকে এলাকার মানুষের কাছে জনপ্রিয় করেছে।”

উল্লেখ্য, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র অধিকার পরিষদের সঙ্গে যুক্ত থাকা এই নেতা দীর্ঘদিন ধরে ছাত্র অধিকার রক্ষায় কাজ করে আসছেন।

তার নতুন দায়িত্বের সফলতা কামনা করে নেতাকর্মীরা বলেন, “তিনি যেন সাহসের সঙ্গে এগিয়ে যেতে পারেন এবং সবসময় সাধারণ ছাত্রদের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রাখতে পারেন।”

Facebook Comments Box

Posted ৮:৩৭ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া