শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দশ কেজি ওজনের বেল!

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ২০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   101 বার পঠিত

দশ কেজি ওজনের বেল!

একটি গাছে ধরেছে মাত্র চারটি বেল, তবে প্রতিটির ওজন দশ সের! আশ্চর্য এই ফলের নাম ‘দশ সেরি বেল’। এমন অস্বাভাবিক বড় ওজনের বেল দেখতে দর্শনার্থীদের ভিড় লেগেছে কুমিল্লায় শুরু হওয়া তিন দিনব্যাপী জাতীয় ফল মেলায়। কৃষক থেকে শুরু করে সাধারণ দর্শনার্থী সবাই বেল দেখছেন বিস্মিত দৃষ্টিতে। ১৯ জুন কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান। দশ সেরি বেলের পাশাপাশি মেলায় প্রদর্শিত হয়েছে ২০ জাতের আম, কয়েক জাতের আনারস, খেজুর, লটকন, লেবু, কাঠাল, পেপে, তরমুজ ও করমজাসহ নানা ধরনের দেশীয় ফল। এছাড়া ফল চাষে আগ্রহী কৃষকদের জন্য রয়েছে পরামর্শ বুথ, চারা বিতরণ ও সচেতনতামূলক সেশন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুর রহমান বলেন, কুমিল্লা কোটবাড়ি ব্লু ওয়াটার পার্কে একটি বেল গাছে চারটি বেল ধরেছে। প্রতিটির ওজন প্রায় ১০ কেজি। চাপাই নবাবগঞ্জের দিকে এই ফল বেশি পাওয়া যায়। এই ফলে শর্করা, আয়রন ও ভিটামিন সি রয়েছে। ফলটি ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিকের জন্য উপকারী। মেলায় ফলটি দেখতে দর্শনার্থীদের আগ্রহ নজর কেড়েছে। অনেকে চাষ করতে চেয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক আইউব মাহমুদ জানান, দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং কৃষকদের ফল উৎপাদনে আরও আগ্রহী করে তোলা এবারের মেলা আয়োজনের মূল উদ্দেশ্য। মেলা চলবে আগামী ২১ জুন পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত থাকবে সাধারণ দর্শনার্থীদের জন্য।

Facebook Comments Box

Posted ৪:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(566 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া