বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের স্বাস্থ্যখাতে মাইলফলক, ডা. আশীষ কুমার চক্রবর্তী সম্মানিত ‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’-এ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ২৪ জুন ২০২৬   |   প্রিন্ট   |   57 বার পঠিত

দেশের স্বাস্থ্যখাতে মাইলফলক, ডা. আশীষ কুমার চক্রবর্তী সম্মানিত ‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’-এ

চিকিৎসা শিক্ষার আধুনিকায়ন, হাসপাতাল ব্যবস্থাপনায় উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি ও দেশের স্বাস্থ্যসেবা খাতে অনন্য অবদানের জন্য মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হয়েছেন রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। বুধবার (২৪ জুন) রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এমপি।

অর্থকণ্ঠ, বিজনেস আমেরিকা ম্যাগাজিন ও এনআরবি ওয়ার্ল্ডের যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশেষ সেমিনার ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থকণ্ঠ ও বিজনেস আমেরিকার ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক এনাম। ‘বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্পে জৈবপ্রযুক্তি ও বায়োসিমিলার ওষুধের অগ্রগতিতে প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানীদের ভূমিকা’ শীর্ষক মূল প্রতিপাদ্যে আয়োজিত এই সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা বিজ্ঞানী, নীতিনির্ধারক, শিল্পোদ্যোক্তা ও স্বাস্থ্যপেশাজীবীরা অংশগ্রহণ করেন।

দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নৈতিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং জাতীয় স্বাস্থ্যনীতি সংস্কারে দূরদর্শী ভূমিকা পালন করে আসছেন ডা. আশীষ কুমার চক্রবর্তী। ২০০৪ সালে তৎকালীন আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালে যোগদানের পর তাঁর অসামান্য প্রশাসনিক দক্ষতা ও নিরলস প্রচেষ্টায় ২০১৩ সালে এটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান ‘ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল’-এ রূপান্তরিত হয়। তাঁর দক্ষ পরিচালনায় প্রতিষ্ঠানটি আজ ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল, ইউনিভার্সেল মেডিকেল কলেজ এবং ইউনিভার্সেল নার্সিং কলেজসহ একটি বৃহৎ, স্বনামধন্য ও অন্যতম রেফারেল স্বাস্থ্যসেবা হাবে পরিণত হয়েছে।

পেশাগত জীবনের পাশাপাশি তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)-এর মতো মর্যাদাপূর্ণ জাতীয় সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তাঁর ব্যাপক সম্পৃক্ততা রয়েছে।

পুরস্কার প্রাপ্তিতে অনুভূতি প্রকাশ করে ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘এই স্বীকৃতি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং আমার পুরো টিম ও প্রতিষ্ঠানের নিরলস পরিশ্রমের ফল। আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমার বড় বোন ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তীর প্রতি, যাঁর দিকনির্দেশনা ও নিরলস সমর্থন ছাড়া এই পথচলা সম্ভব হতো না।’

উল্লেখ্য, অনুষ্ঠানে ‘বাংলাদেশের হেলথকেয়ার টাইটানস ২০২৬’ শীর্ষক বিশেষ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় এবং স্বাস্থ্যখানে বিশেষ অবদানের জন্য আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে নেটওয়ার্কিং ডিনারের আয়োজন করা হয়, যেখানে চিকিৎসা ও ওষুধ খাতের শীর্ষস্থানীয় বিজ্ঞানী, নীতিনির্ধারক, করপোরেট নেতৃবৃন্দ এবং সংবাদমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডা. আশীষ কুমার চক্রবর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার উচালিয়া পাড়ার স্বর্গীয় আশুতোষ চক্রবর্তী ও পুষ্প চক্রবর্তীর সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি তাঁর স্ত্রী করপোরেট ব্যক্তিত্ব নীতা চক্রবর্তী ও একমাত্র পুত্র দিব্যময় চক্রবর্তী (রিজু)-কে নিয়ে ঢাকায় বসবাস করছেন।

Facebook Comments Box

Posted ৪:১৫ অপরাহ্ণ | বুধবার, ২৪ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া