শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে সারের ঘাটতি নেই, মজুত পর্যাপ্ত; কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চলছে: কৃষিমন্ত্রী

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   33 বার পঠিত

দেশে সারের ঘাটতি নেই, মজুত পর্যাপ্ত; কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চলছে: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত মজুত রয়েছে। তবে একটি মহল কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, এ ধরনের তৎপরতা মোকাবিলায় সরকার সতর্ক রয়েছে এবং কৃষকদের কাছে নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) মিলনায়তনে কৃষি-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশকে কৃষিপণ্য রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তোলাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। কৃষিপণ্যকে দেশের প্রধান রপ্তানি খাতে পরিণত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর ফলে ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি কৃষিপণ্যের রপ্তানি আরও বাড়বে।

তিনি আরও বলেন, কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক কৃষিপণ্য রপ্তানির লক্ষ্যে সরকার গবেষণা ও প্রযুক্তিনির্ভর কৃষির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। গবেষণা প্রতিষ্ঠানগুলোর উদ্ভাবন দ্রুত মাঠপর্যায়ে পৌঁছে দিয়ে কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সংশ্লিষ্টদের আরও কার্যকরভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের আগে কৃষিমন্ত্রী বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন উদ্ভাবিত পণ্য ও গবেষণা স্টল পরিদর্শন করেন। এ সময় কৃষি বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কৃষি সচিব ড. রফিকুল ই মোহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জিকেএম মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদিরসহ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:৫০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া