রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নগরের ভাঙা ও ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন মেয়র শাহাদাত

মোঃ আব্দুলাহ আল মামুন সাব্বির, চট্টগ্রাম থেকে :   |   সোমবার, ০৪ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   125 বার পঠিত

নগরের ভাঙা ও ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন মেয়র শাহাদাত

ভারী বর্ষণ ও বিভিন্ন সেবা সংস্থার প্রকল্প বাস্তবায়নের কারণে ক্ষতিগ্রস্ত এসব সড়ক নগরবাসীর দুর্ভোগ বাড়াচ্ছে উল্লেখ করে মেয়র বলেন, সড়কগুলো দ্রুত সংস্কার করতে হবে। নগরের ভাঙা ও ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। জনদুর্ভোগ যেন আর না বাড়ে। চসিকের প্রকৌশল বিভাগ দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করতে হবে।

আজ ৪ আগস্ট সোমবার টাইগারপাসের চসিক কার্যালয়ে সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসন বিষয়ক সভায় চসিকের প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের এ নির্দেশ দেন তিনি।

সভায় তিনি চসিকের প্রকৌশল বিভাগের পুরকৌশল উপ-বিভাগের নির্বাহী প্রকৌশলীদের কাছে জোনগুলোর অবকাঠামোগত সমস্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং অগ্রাধিকার ভিত্তিতে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।

চসিক মেয়র বলেন, সংস্কারকাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। নগরবাসীকে ভোগান্তি থেকে মুক্তি দিতে আমরা দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেব। সড়ক সংস্কারকাজে গাফিলতি বরদাশত করা হবে না। জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত এবং মানসম্মত কাজ নিশ্চিত করতে হবে। যেসব ঠিকাদার ঠিকমতো কাজ করছেন না, তাদের ওয়ার্ক অর্ডার বাতিল করুন। কোনো প্রকৌশলী দায়িত্বে ফাঁকি দিলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন। যদি লোকবল ঘাটতি থাকে, তবে নতুন নিয়োগের ব্যবস্থা করুন এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনে দ্রুত সংস্কার কার্যক্রম সম্পন্ন করুন।

সড়ক নির্মাণ ও সংস্কারে ব্যবহৃত বিটুমিনসহ সব নির্মাণসামগ্রীর গুণগতমান নিশ্চিত করতে ল্যাবরেটরিতে পরীক্ষা করাতে হবে। কোনো ঠিকাদার যদি চুক্তির শর্ত ভঙ্গ করে নিম্নমানের পণ্য সরবরাহ করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে মামলা করুন। কাজের মান বজায় রাখতে কোনো প্রকার আপস করা যাবে না। নগরে জলাবদ্ধতার সমস্যা অনেকটা কমে এলেও সাম্প্রতিক বৃষ্টিপাত ও জোয়ারে কিছু এলাকায় পানি উঠেছে। নালা-নর্দমা উন্নয়ন ও পানি নিষ্কাশনের পথগুলো সচল রাখতে কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।

তিনি শহরের নিরাপত্তা বিষয়ে উদ্বেগ জানিয়ে মুরাদপুর-লালখান বাজার ফ্লাইওভারের নাট-বল্টু চুরি ও সবুজায়নের জন্য তৈরি নিরাপত্তা বেষ্টনী অপসারণের ঘটনা উল্লেখ করেন।

মেয়র বলেন, ফ্লাইওভারের নাট-বল্টু খুলে ফেলা এবং সুরক্ষা বেষ্টনী চুরির ঘটনায় কিশোর গ্যাং ও মাদকসেবীরা জড়িত। এই পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রশাসনকে কঠোর নজরদারি করতে হবে। পাশাপাশি, এসব তরুণদের কাউন্সেলিং ও পুনর্বাসনে প্রশাসনকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে।

সভায় উপস্থিত ছিলেন চসিক প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলম, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, আনোয়ার জাহান, রিফাতুল করিম, তাসমিয়া তাহসিন, মাহমুদ শাফকাত আমিন, শাফকাত বিন আমিন প্রমুখ।

Facebook Comments Box

Posted ১২:২১ অপরাহ্ণ | সোমবার, ০৪ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া