মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙরের কার্যক্রম জোরদারের আহ্বান শ্যামল এমপির

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   37 বার পঠিত

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙরের কার্যক্রম জোরদারের আহ্বান শ্যামল এমপির

নদী, পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষাসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

এ উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় শহরের পৌর এলাকার পুনিয়াউটে এমপির বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

মতবিনিময়কালে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, নদী, প্রকৃতি ও পরিবেশ রক্ষা শুধু কোনো একটি সংগঠন বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি সবার সামাজিক ও নাগরিক দায়িত্ব। ব্রাহ্মণবাড়িয়ার নদ-নদী, খাল-বিল ও জলাশয় রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, নোঙর বাংলাদেশ যেভাবে নদী ও পরিবেশ রক্ষায় কাজ করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। জনসচেতনতা সৃষ্টি, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। জনকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মো. মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. ছগির আহমেদ কাজল, সহ-সভাপতি শিক্ষক মোশারফ হোসেন, উম্মে সালমা হেপি, অ্যাডভোকেট জেসমিন আক্তার, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া বিল্লাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল চৌধুরী, শাহ মাহমুদা আক্তার সুখী, শিক্ষক এম.এ. মোমেন ও ফরহাদ সরকারসহ জেলা কমিটির নেতৃবৃন্দ।

এ ছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু সোহেল সরকার, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মাহমুদুল হাসান রিয়াদ, সহ-আইনবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম এলএলবি, অর্থ ও তহবিলবিষয়ক সম্পাদক সাংবাদিক আশিক মান্নান হিমেল, শিক্ষা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক জিয়া আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহাদাত হোসেন সোহেল, সহ-মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক কুহিনূর আক্তার এবং সহ-আপ্যায়ন সম্পাদক মাজহারুল আহমেদ চৌধুরী মঞ্জু।

নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ জানান, নদী, প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের কল্যাণে সামাজিক দায়বদ্ধতা থেকে সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে। জেলার বিভিন্ন এলাকায় পরিবেশ সচেতনতা, বৃক্ষরোপণ, নদী-খাল রক্ষা, পরিচ্ছন্নতা কর্মসূচি, মানবিক সহায়তা ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

Posted ১২:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া