শুক্রবার ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ১২ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   203 বার পঠিত

নবীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে মোছাম্মদ খাদিজা (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ১২ জুলাই শুক্রবার সন্ধ্যায় নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন নোয়াগাঁও উত্তর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে স্বামী আনোয়ার হোসেন পলাতক রয়েছেন। নিহত খাদিজা আক্তার নবীনগর উপজেলার নাটঘর গ্রামের মো. দারু মিয়ার মেয়ে। তাদের ঘরে দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছেন।

জানা গেছে, প্রায় তিন বছর পূর্বে নোয়াগাঁও গ্রামের কোরফান মিয়ার ছেলে আনোয়ার হোসেন এর সঙ্গে বিবাহ হয় নাটঘর গ্রামের দারু মিয়ার মেয়ে মোছা. খাদিজার আক্তারের। বিয়ের পর থেকে টাকার জন্য খাদিজার স্বামীসহ তার শ্বশুরবাড়ির লোকজন শারীরিক নির্যাতন করতেন।
নিহতের ভাই মোঃ মনির হোসেন বলেন, আমার বোনকে বিয়ে দেয়ার পর থেকে টাকার জন্য শারীরিক নির্যাতন করতেন তার স্বামী আনোয়ার হোসেনসহ শ্বশুরবাড়ির লোকজন। শক্রবার বিকালে তাকে জোর করে আমাদের বাড়ি থেকে নিয়ে যায় তার স্বামী৷ শুক্রবার সন্ধায় তার স্বামীর বাড়ির লোকজন আমাকে ফোন করে জানায়, খাদিজা নাকি আত্মহত্যা করেছে? এই খবর পেয়ে আমি ও আমার পরিবারের লোকজন গিয়ে তাকে মৃত দেখতে পাই। তার লাশ ঘরের খাটে শোয়ানো অবস্থায় ছিল।

নিহতের বাবা দারু মিয়া বলেন, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না, তাকে তার শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিত ভাবে হত্যা করেছে৷ আত্মহত্যা করলে তার লাশ ঝুলন্ত অবস্থায় থাকতো কিন্তু তার লাশ ঝুলন্ত অবস্থায় ছিল না, খাটে শোয়ানো অবস্থায় ছিল৷ আমরা সঠিক তদন্তের মাধ্যমে এর সঠিক বিচার দাবি করছি।

নবীনগর থানার অফিসার ইনচার্জ শাহীনূর ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৬:১০ অপরাহ্ণ | শনিবার, ১২ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া