চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে: | রবিবার, ২০ জুলাই ২০২৫ | প্রিন্ট | 346 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল মোবাইল নাম্বার ক্লোন হয়েছে। ঐ নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে বা অন্যান্য মাধ্যমে মেসেজ দিয়ে দুষ্কৃতিকারীরা টাকা চাচ্ছে। এই নাম্বার থেকে টেক্সট বা কোন উপায়ে কোন নির্দেশনা, পরামর্শ দিলে বা কোন প্রকার আর্থিক লেনদেনের প্রস্তাব দিলে সকলকে বিরত থাকার জন্য আহবান জানিয়েছেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাসরীন।
Posted ৪:২১ অপরাহ্ণ | রবিবার, ২০ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah