সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দী স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে ১২৭ ইয়াবাসহ আটক স্বামী

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ০৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   8 বার পঠিত

বন্দী স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে ১২৭ ইয়াবাসহ আটক স্বামী

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে ১২৭টি ইয়াবাসহ রেজাউল করিম (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোনাবাড়ী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক রেজাউল করিম গাজীপুরের শ্রীপুর উপজেলার বেলতলী গ্রামের মৃত নজরুল ইসলাম নজুর ছেলে।

কারাগার ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২ আগস্ট) সকালে বন্দী আফরোজা আক্তারের সঙ্গে সাক্ষাৎ করতে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের রিসেপশন (আরপি) চেকপোস্টে যান রেজাউল করিম। নিয়মিত তল্লাশির সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে দায়িত্বরত কারারক্ষীরা তাকে নিবিড়ভাবে তল্লাশি করেন। এ সময় বিশেষ কৌশলে শরীরে লুকিয়ে রাখা ১২৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে তাকে আটক করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোনাবাড়ী থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. হামিদুল ইসলাম বলেন, আটক রেজাউল করিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Posted ১২:০৪ অপরাহ্ণ | সোমবার, ০৩ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া