সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ১০ জুন ২০২৬ | প্রিন্ট | 42 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান বলেছেন, আমাদের পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স নিছক কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের দুই বিভাগের মধ্যে একটি মজবুত ও কার্যকর সেতুবন্ধন থাকতে হবে। মামলা দায়ের থেকে শুরু করে তদন্ত সাক্ষ্যগ্রহণ এবং বিচার নিস্পত্তির প্রতিটি ধাপে পুলিশ এবং ম্যাজিস্ট্রেট একে অপরের পরিপুরক। আমাদেন নিপুণ তদন্ত প্রতিবেদন এবং একটি সুন্দর ও সুশৃংখল সমাজ বিনির্মাণ সম্ভব।
তিনি বলেন, জব্দকৃত আলামত যথাযথভাবে আদালতে উপস্থাপন এবং গ্রেফতারী পরোয়ানা দ্রুত তামিল করার বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা আশা করি। পুলিশের তদন্ত প্রতিবেদনের উপর সাক্ষী গ্রহণ করে মামলার রায় প্রদান করা হয়। এ রায়ে প্রতিবেদন প্রদানকারীও দায়বদ্ধ।
১০ জুন বুধবার বিকাল ৩টায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম ও লতা দাসের যৌথ সঞ্চালনায় এসময় তিনি আরো বলেন, পুলিশ-ম্যাজিস্ট্রেট পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিচার প্রক্রিয়াকে আরো গতিশীল করি এবং সাধারণ মানুষের দ্রুত ন্যায়বিচার পাওয়ার অধিকারকে বাস্তবে রূপ দেই।
এ সময় বক্তব্যে রাখেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ, পুলিশ সুপার (পিবিআই) শচীন চাকমা, সিভিল সার্জন মোঃ নোমান মিয়া, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন ভূইয়া, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিছবাহ উদ্দিন আহমদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফনান সুমী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ওমর ফারুক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ মফিজুর রহমান বাবুল, জজ কোর্ট পিপি অ্যাডঃ ফখরুদ্দিন আহমেদ খাঁন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি অ্যাডঃ তারিকুল ইসলাম খাঁন রুমা, অতিরিক্ত পিপি অ্যাডঃ মাহবুবুর রহমান, জেলার মনঞ্জুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সাঈদ মোঃ গাওছাল আজম, অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাকসহ জেলার প্রতিটি থানার অফিসার ইনচার্জ, র্যাব, বিজিবি ও সমাজ সেবার প্রতিনিধিগণ।
Posted ৬:৩৬ অপরাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah